ব্রেকিং নিউজঃ

‘নানা কথাবার্তা বলে নির্বাচনে পরাজয়ের লজ্জা লুকাতে চায় বিএনপি’

জিয়াউর রহমানের ১২০ পার্সেন্ট হ্যা-না ভোটের কথা জাতি যখন ভোলেনি, তখন নির্বাচনের প্রতারণা নিয়ে কিভাবে কথা বলে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের নতুন বর্ধিত অংশ ২০ শয্যার দুটি ওয়ার্ড, আধুনিক ল্যাবরেটরি উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন নিয়ে যাদের আমলনামায় এমন অসংখ্য অভিযোগ রয়েছে তারা কি করে অন্যের সমালোচনা করে তা বোধগম্য নয়। জনবিচ্ছিন্ন বিএনপির লক্ষ্য একটাই।

তারা যে কোন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নানা কথাবার্তা বলে পরাজয়ের লজ্জা লুকাতে চান।

আবদুল কাদের মির্জার মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, স্থানীয় সাংসদের সঙ্গে ব্যক্তি বিরোধের জেরে উনি যে কথা বলেছেন তা সামগ্রিক মাঠের চিত্র বলা যায় না।

আর এটাকে নিয়ে কেউ যদি আত্মসন্তুষ্টি পায় তবে তারা আত্মসন্তুষ্টির মধ্যেই থাকুক।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হানিফ বলেন, দায়িত্বশীল কথাবার্তা কাম্য। এমন কোন কথা বলা যাবে না যাতে দল বিব্রত হয়।

হসপিটালের সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা বিএমএ’র সভাপতি ডাক্তার মুসতানজিদ, কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টরলিন, ব্যারিষ্টার তুরিন আফরোজ প্রমুখ। এসময় ডায়াবেটিক রোগী, স্বজন ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930