ব্রেকিং নিউজঃ

সুষ্ঠু ভোট গ্রহণে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দিন: নির্বাচন কমিশনকে চরমোনাইর পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, চলমান পৌর নির্বাচনে শিক্ষার্থীদেরকে মাঠে থেকে সকল ভোটারদের ভোটাধিকার প্রয়োগে ভূমিকা পালন করতে হবে। ভোট চোরদের উচিৎ শিক্ষা দিতে হবে।

সাথে সাথে নির্বাচন ভঙ্গুর কমিশনের উদ্দেশ্যে বলছি, সুষ্ঠু ভোট গ্রহণে ব্যর্থ হলে তাদের দায়িত্ব ছেড়ে দিন।

১লা জানুয়ারী’২১ইং শুক্রবার সকাল ১০টায় রাজধানীর বাইতুল মুকাররম পূর্ব চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায়।

২০১৮ সালের ডিসেম্বরে ভোট কারচুপির এক মহোৎসবের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সরকার সকল অভ্যান্তরীন নির্বাচনেও তার পূণরাবৃত্তি চালাচ্ছে।

কিন্তু ক্ষমতাসীনদের জেনে রাখা উচিৎ, এদেশের মানুষ ঐতিহাসিকভাবেই বিপ্লবকামী।

অধিকার নিয়ে বারবার ছিনিমিনি খেলা হলে এর সমুচিত জবাব দেয়া হবে।

তিনি আরো বলেন, দেশে ইসলামের বিরুদ্ধে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে।

সিনেমা-নাটক-উপন্যাসে ইসলামকে বিকৃতরূপে উপস্থাপনের মাধ্যমে তরুনদের ইসলামের বিপরীতে দাড় করাতে চেষ্টা চালাচ্ছে।

শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম ও নৈতিক শিক্ষার পরীক্ষা বাতিলের মাধ্যমে নীতি-নৈতিকতা বিবর্জিত একটি ধর্মহীন জাতি গঠনের হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930