ব্রেকিং নিউজঃ

আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজা সম্পন্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেছেন তাঁর ছোট ছেলে মুফতি জাবের কাসেমী।

নামাজে জানায় হেফাজত আমির আল্লামা জুনাইদ বাবুনগরী ছাড়া্ও অন্যান্য শীর্ষস্থানীয় আলেম ও রাজনীতিবিদসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজার পর তাঁর মরদেহ তাঁরই প্রতিষ্ঠিত ধউর জামিয়া সুবহানিয়া মাহমুদনগর মাদরাসায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

জানাজা উপলক্ষে বায়তুল মোকাররম এলাকায় বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। রাস্তায় মাইক লাগানো হয়।

সকাল থেকেই আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। লোকে-লোকারণ্য হয়ে যায় বায়তুল মোকাররম এলাকা। জানাজায় অংশ নিতে এখানে ফজরের নামাজে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক মুসল্লি। জানাজার আগে বায়তুল মোকাররমের আশ-পাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়।

গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট জনিত কারণে আল্লামা কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ ডিসেম্বর দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও আল-হাইয়া বোর্ডেরও কো-চেয়ারম্যান ছিলেন।

তিনি ১৯৪৫ সালের ১০ জানুয়ারি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানা চড্ডা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930