ব্রেকিং নিউজঃ

মূর্তি বানানো স্বাভাবিকভাবেই আমাদের সংস্কৃতি: জাতীয় পার্টির চেয়ারম্যান

হেফাজতে ইসলামসহ ধর্মীয় সংগঠনগুলোর ভাস্কর্য বিরোধিতার সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেছেন, মূর্তি বানানো, ছবি তোলা, গান, নাটক বা হিজাব না পরা তা স্বাভাবিকভাবেই আমাদের সংস্কৃতি এবং জীবনযাত্রার সাথে চলমান।

কিন্তু এর বাইরে কেউ কিছু চাপিয়ে দিতে চাইলে তা জনগণ কখনোই গ্রহণ করেনি।

যারা আমাদের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছে তা বাস্তবসম্মত নয়, জনগণের মনের কথা নয়।

শহীদ বুদ্ধিজীবী দিবসে সোমবার সকাল ১১টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

ভাস্কর্য বিরোধিতায় মৌলবাদীদের আস্ফালন ‘সমন্বিত ষড়যন্ত্রের ফসলও’ হতে পারে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

“আমরা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি না, দেশের মানুষকে সকল ষড়যন্ত্র থেকে মুক্তি দিতেই আমরা রাজনীতি করি।

কোনো ষড়যন্ত্র থাকলে তা বের করে সমাধানের দায়িত্ব সরকারের। যারা বাঙালি সংস্কৃতিকে ধারণ করে না তারা কখনও দেশের নীতি-নির্ধারক হতে পারে না বলেও মন্তব্য করেন জি এম কাদের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930