ব্রেকিং নিউজঃ

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আচমকা আফগানিস্তান সফরে

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান সফরে গেছেন।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, আফগান সরকারি কর্মকর্তাদের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক ডকুমেন্ট চূড়ান্ত করার জন্যই তিনি সফরটি করছেন।

বিশ্লেষকরা বলছেন, ইরান এবং আফগানিস্তানের মধ্যে কৌশলগত চুক্তি সই হলে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে।

প্রেস টিভিকে দেওয়া সাক্ষাতকারে ইরানের একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা আফগানিস্তানের সঙ্গে তার দেশের সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক প্রতিষ্ঠার ওপর জোর দেন।

ইরানি কর্মকর্তা বলেন, আফগানিস্তানের নিজস্ব প্রক্রিয়ায় দেশটিতে শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা ইরানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930