ব্রেকিং নিউজঃ

ফ্রান্সে শিক্ষকের শিরশ্ছেদ করা চেচেন যুবকের দাফন সম্পন্ন

শ্রেণিকক্ষে মহানবী হযরত মুহাম্মদের (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় দায়ে ৪৭ বছর বয়সী স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটিকে গত নভেম্বরে প্যারিসের উপকণ্ঠে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা করে চেচেন বংশোদ্ভূত ১৮ বছর বয়সী তরুণ আবদুল্লাখ আরজরোভ।

এ সময় ঘটনাস্থলের কাছেই পাহারায় থাকা পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী ওই চেচেন যুবক।

গত রোববার কঠোর নিরাপত্তায় চেচনিয়ার ওরোস-মার্তান জেলার শালাজহি গ্রামে তাকে দাফন করা হয়। খবর আরব নিউজের।

তার জানাজায় দুই শতাধিক মুসল্লি শরিক হন। এ সময় অর্ধশত নিরাপত্তাকর্মী এলাকাটি ঘিরে রাখে।

নভেম্বরের শুরুতে ইতিহাসের ওই শিক্ষক তার ক্লাসরুমে মহানবী মুহাম্মদের (সা.) ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন। এর পর স্কুলের বাইরের রাস্তাতেই ছুরি হামলায় তিনি খুন হন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930