ব্রেকিং নিউজঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে ভাস্কর্যটিতে ভাঙচুর চালায়।এতে ভাস্কর্যের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

পুলিশ সুপার এসএম তানভির আরাফাত জানান, সিসি টিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে, শনিবার সকালে এ ঘটনা জানাজানি হলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার  প্রতিবাদে সকালে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31