ব্রেকিং নিউজঃ

রেলের উন্নয়ন জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বিগত বারো বছরে রেলওয়েতে যাত্রী সেবার উন্নয়নসহ রেল স্টেশন নির্মাণ, রেললাইন সংস্কার, সিট, সিগনাল ব্যবস্থা ও প্লাটফর্ম সংস্কারে রেলপথ মন্ত্রণালয় কী করেছে, এ বিষয়ে আয়-ব্যয়সহ একটি সার্বিক প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি।

একইসঙ্গে ঢাকা থেকে মংলা পর্যন্ত রেললাইন তৈরির পরিকল্পনায় আন্ডার পাসগুলোতে ‘হাই কিউব কন্টেইনার’ পরিবহণের সুবিধা কেনো রাখা হয়নি, মন্ত্রণালয়ের কাছে তারও ব্যাখ্যা চেয়েছে কমিটি।

এছাড়া সড়ক পথের রেল ক্রসিং ও সিগনালের স্থানগুলোতে ওভারপাস নির্মাণ করে সড়ক দুর্ঘটনা রোধে পরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১০ম বৈঠকে ২০০৮ সাল হতে ২০২০ সাল পর্যন্ত কার্যক্রম বিষয়ে কমিটির নিকট এসব প্রতিবেদন প্রদানের সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। কমিটি সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান, গোলাম মোহাম্মদ সিরাজ এবং খাদিজাতুল আনোয়ার বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরের চলমান প্রকল্পের উপর আলোচনা এবং কমিটিকৃত সুপারিশের বাস্তবায়ন ও অগ্রগতির পর্যালোচনা করা হয়।

কমিটি যথাসময়ে প্রকল্পের কাজ সম্পন্ন এবং প্রকল্প ব্যয় কমাতে একটি বড় প্রকল্পকে পৃথক করে জমি অধিগ্রহণ, মাটি ভরাটকে একটি প্রকল্প এবং উন্নয়ন কাজগুলোর জন্য আরেকটি প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণসহ রেলপথ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31