ব্রেকিং নিউজঃ

তুরস্কের আঙ্কারা শহরে নির্মাণ হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য: জানালেন তুরস্কের রাষ্ট্রদূত

মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ঢাকার কামাল আতাতুর্ক এভিনিউয়ে মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করবে তুরস্ক।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, ‘বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

আশা করি আমরা মুজিববর্ষের সমাপনীএই দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করবো এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ঢাকার কামাল আতাতুর্ক এভিনিউয়ে কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপিত হবে। অনুষ্ঠানে যোগ দেব।

বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের প্রতীক আর কামাল আতাতুর্ক হচ্ছেন তুরস্কের প্রতীক।

শিগগিরই এই কাজ শুরু করা হবে।’ এছাড়া ইস্তানবুল ও চট্টগ্রামেও এ ধরনের কিছু করা যায় কিনা- তা নিয়েও আলোচনা হয়েছে বলে তুরস্কের রাষ্ট্রদূত জানান।

এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক।

আজকে মূলত তুরস্ক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছিল। আমরা মুজিববর্ষ উপলক্ষে আলোচনা করেছি।

এই মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন।’

তিনি বলেন, ‘কেবল মুজিববর্ষ নয়, আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।

সে উপলক্ষেও কীভাবে আমরা মিডিয়া ও জার্নালিস্টদের প্রশিক্ষণ আদান-প্রদান করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930