ব্রেকিং নিউজঃ

নোয়াখালীতে মসজিদ ও বসতঘর পুড়ে ছাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মসজিদ ও ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৬ মার্চ) বিকাল ৩টায় কবিরহাট সরকারি কলেজ মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গেছে। এর আগে সকালে কোম্পানীগঞ্জ উপজেলা চরপার্বতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে প্রবাসী সিরাজের বসতঘরসহ ৩টি ঘর পুড়ে গেছে।

কবিরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আলতাফ উদ্দিন জানান, পৌনে ৩টার দিকে হঠাৎ করে কলেজ মসজিদে আগুন জ্বলতে দেখেন তারা। তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করেন। আগুনের লেলিহান দেখে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মসজিদের ভিতরে থাকা আইপিএস, আলমিরাসহ মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জামিল মিয়া জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930