ব্রেকিং নিউজঃ

করোনা পরীক্ষা ঘরে বসেই, আধাঘণ্টায় ফল জানা যাবে

করোনায় আক্রান্ত হয়েছেন কি না জানতে আর হাসপাতাল বা বিশেষ স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ছোটাছুটি করতে হবে না।

বাড়িতে বসেই সেলফ-টেস্টিং কিটে তা পরীক্ষা করে নেওয়া যাবে। ফল জেনে ফেলা যাবে আধাঘণ্টার মধ্যেই।

এই প্রথম এমন একটি কভিড সেলফ-টেস্টিং কিট এবার যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঘরে ঘরে দেখতে পাওয়া যাবে।

এই কভিড কিট মঙ্গলবার আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পেয়েছে।

কিটটি বানিয়েছে ‘লুসিরা হেলথ’ নামের একটি বেসরকারি সংস্থা। এফডিএ জানিয়েছে, ১৪ বছর বয়সী থেকে শুরু করে প্রবীণদের নাক থেকে বেরিয়ে আসা সোয়াবের (ন্যাজাল সোয়াব) নমুনা পরীক্ষা করেই এই কভিড সেলফ-টেস্টিং কিট ফল জানাতে পারবে।

যে কেউ যাতে ঘরে বসেই করোনায় আক্রান্ত হয়েছেন কি না জেনে নিতে পারেন, সে জন্য এই সেলফ-টেস্টিং কিটের অনুমোদন দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে।

তবে কিটটি একবারের বেশি ব্যবহার করা যাবে না। এফডিএর কমিশনার স্টিফেন হান বলেছেন, ‘বাড়ি গিয়ে কভিড পরীক্ষার অনুমোদন আগেই দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে।

কিন্তু এবারই প্রথম ঘরে বসে কেউ সেই পরীক্ষা করে নিতে পারবেন। আর এর ফলও জেনে নিতে পারবেন আধাঘণ্টার মধ্যে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930