ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লেনদেন বন্ধ বুধবার
বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট-এর কারণে বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড লেনদেন বন্ধ থাকবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
গত ২২ অক্টোবর কোম্পনিটি ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। করোনা মহামারির মধ্যেও কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৮.৪৫ টাকা।
জানা গেছে, কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৮.৪৫ টাকা। অপরদিকে গেল বছর কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৩৫.৯৫ টাকা
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৭.৩১ টাকায়। যা গত ২০১৯ সালে ৩১ জানুয়ারিতে ছিল ১৯৮.৮৫ টাকা।
