ব্রেকিং নিউজঃ

ইসরাইলের দখলদারিত্বকে কোন ভাবেই সমর্থন করবে না ডেমোক্র্যাট সরকার : কমলা হ্যারিস

মধ্যপ্রাচ্য ইস্যুতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি যে বিতর্কিত সেটা সারা বিশ্বের কাছেই স্বীকৃত।

নিজের মেয়ের জামাই জ্যারেড কুশনারের কথিত শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনিদের মেনে নিতে বাধ্য করতে তাদের সব ধরনের সাহায্য-সহযোগিতা বন্ধ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ডএমনকি ফিলিস্তিনিদের চাপে রাখতে সব ধরনের মানবিক ত্রাণ সহায়তাও বন্ধ করে দেয়া হয়। আর এই বিতর্কিত শান্তি পরিকল্পনার নাম দেয়া হয় ‘ডিল অব দ্য সেঞ্চুরি’।

তবে ফিলিস্তিনি ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত এই নীতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন, তার সরকার কোনোভাবেই ট্রাম্পের একপেশে নীতি সমর্থন করবে না।

ফিলিস্তিনিদের সাথে আবারো শান্তি আলোচনা শুরু করবে বাইডেন সরকার। রোববার দ্য আরব আমেরিকান নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে কমলা হ্যারিস এ কথা বলেন।

তিনি আরো বলেন, একই সঙ্গে ইসরাইলের দখলদারিত্বকেও সমর্থন করবে না ডেমোক্র্যাট সরকার। তাছাড়া ট্রাম্পের বন্ধ করা ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ সহায়তা জো বাইডেনের সরকার পুনরায় চালু করবে বলে আশ্বাস দেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930