ব্রেকিং নিউজঃ

দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেসিন্ডা আরডার্ন

দ্বিতীয় মেয়াদে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জেসিন্ডা আরডার্ন। শুক্রবার তার ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়।

রাজধানী ওয়েলিংটনের গভর্নমেন্ট হাউসে এই শপথ নেয়ার আয়োজন করা হয়।

গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জয় পায় আরডার্নের নেতৃত্বাধীন লেবার পার্টি।

ইংরেজির পাশাপাশি মাউরি ভাষায়ও শপথ পাঠ করেন তারা।

এ সময় জেসিন্ডা আরডার্ন বলেন, নতুন মন্ত্রিসভাকে স্মরণ করিয়ে দিয়েছি, অনেক বড় দায়িত্ব নিয়ে আমাদের কাজ করে যেতে হবে।

অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতি আসবে তা একত্রে আমাদের মোকাবেলা করতে হবে।

মন্ত্রিসভা গঠনের আগেই জেসিন্ডা জানিয়েছিলেন অবিশ্বাস্যরকম বৈচিত্র্যময় মন্ত্রিসভা গঠন করবেন তিনি। নারী, আদিবাসী ও সমকামী নিয়ে গঠিত হয়েছে তার কেবিনেট।

জেসিন্ডার নতুন মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে সমকামী গ্র্যান্ট রবার্টসনকে।

আর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে মাওরি সম্প্রদায়ের নানাইয়া মাহুতাকে।

উল্লেখ্য করোনাভাইরাসসহ নানা সংকট শক্তশুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা ফলে দেখা গেছে ৫০ শতাংশ ভোট পেয়েছেন আরডার্নের দল।

পার্লামেন্টে ১২০টি আসনের মধ্যে তার দলের ঘরে গেছে ৬৫টি। বিরোধী দল ন্যাশনাল পার্টি পেয়েছে মাত্র ৩৩টি আসন। হাতে মোকাবিলা করায় আরডার্নের জনপ্রিয়তা অনেক বেড়েছে। নির্বাচনেও তার প্রমাণ মিলেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930