ব্রেকিং নিউজঃ

এগিয়ে থেকে ঐক্যের ডাক দিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রে ঐক্যের ডাক দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। জনগণকে পেছনের সব ভুলে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।

ভোটগ্রহণ শেষে ডেলাওয়ারে অঙ্গরাজ্যে দেওয়া বক্তব্যে বাইডেন এই আহ্বান জানান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে এক সভায় বাইডেন বলেন, ‘এখন সময় তাই করা, যা আমেরিকান হিসেবে আমরা সব সময় করে এসেছি—প্রচারণার সময়ে কড়া বক্তব্য পেছনে ফেলে, উত্তেজনা কমিয়ে ফেলা।

একজন আরেকজনের সঙ্গে দেখা করে অন্যজনের প্রতি মনোযোগী হওয়া।

একে অন্যের কথা শোনা এবং একে অন্যের প্রতি যত্নবান হওয়া ও সম্মান দেওয়া। আর জাতি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

গণমাধ্যমে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৩।

আর ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ২১৪ ভোট। মোট ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০ ভোট।

আমেরিকার মূল শক্তি তাদের জনগণ। জনগণ যা চায় তাই হয় বলে মনে করেন বাইডেন।

তিনি বলেন, ‘এখানে জনগণ শাসন করে। ক্ষমতা ছিনিয়ে নেওয়া কিংবা জাহির করা যায় না।

এটি জনগণের কাছ থেকেই আসে। জনগণের ইচ্ছাই নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবেন।’

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে প্রয়োজনী ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে তাঁর দল জয়ী হতে যাচ্ছে বলে মনে করেন বাইডেন। তিনি বলেন, ‘দীর্ঘ এক রাতের পর এটি পরিষ্কার যে, ২৭০ ভোট পেতে এখন পর্যন্ত আমরা অনেক অঙ্গরাজ্য জয় করেছি। এটি পরিষ্কার যে, আমরা জয়ের পথে আছি।’

বাইডেন বলেন, ‘আমেরিকার ইতিহাসে এবারই প্রথম এত মানুষ ভোট দিয়েছে। আমি মনে করি এটি বিস্ময়কর! এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, আমেরিকার সরকার জনগণ কর্তৃক, জনগণের দ্বারা এবং জনগণের জন্য নির্বাচিত সরকার।’ তিনি বলেন, ‘আমি এখানে বিজয় ঘোষণা করতে আসিনি।

কিন্তু বলতে এসেছি, ভোট গণনা শেষ হলে আমার বিশ্বাস আমরাই জিতব।’

এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ২৭০ ইলেকটোরাল ভোট পাওয়ার খুব কাছাকাছি জো বাইডেন।

ভোট গণনা চলাকালীন দেওয়া ওই বক্তব্যে বাইডেন বলেন, যারা তাঁকে ভোট দিয়েছেন শুধু তাদেরই নয়, তিনি জিতলে সবার নেতা হবেন।

তিনি বলেন, ‘আমরা ডেমোক্র্যাট হিসেবে প্রচারণা চালাচ্ছি। কিন্তু আমি নির্বাচিত হলে একজন আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে দেশ পরিচালনা করব।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930