ব্রেকিং নিউজঃ

বাইডেনের দরকার ৩২ ইলেকটোরাল ভোট, ট্রাম্পের ৫৭

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে জো বাইডেনের দরকার ৩২ ইলেকটোরাল কলেজ ভোট ও ট্রাম্পের দরকার ৫৭ কলেজ ভোট।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশ সময় বুধবার বিকাল পৌনে ৪টা পর্যন্ত যে কয়টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে, তাতে ২৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল কলেজ ভোট।

এখন বাকি রয়েছে সাতটি রাজ্যের ফল ঘোষণার। মোট ৮৭ ইলেকটোরাল কলেজ ভোটের ফল ঘোষণা বাকি। বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পেনসালভানিয়া ও উসকনসিনের ফল ঘোষণার বাকি আছে এখনও।

উইসকনসিনে ১০টি ইলেকটোরাল ভোট রয়েছে। সেখানে ৯৭ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে জো বাইডেন এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট।

আরেক গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসালভানিয়ায় ইলেকটোরাল ভোটের সংখ্যা ২০টি। এই ব্যাটলগ্রাউন্ডের ভোটই শেষ পর্যন্ত জয়-পরাজয়ের নিয়ায়ম হয়ে উঠতে পারে।

রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প এখনও পর্যন্ত ২৩টি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন। যার মধ্যে ফ্লোরিডা, টেক্সাস, ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি ও ওহাইও অন্যতম। এসব রাজ্যে ২০১৬ সালেও ট্রাম্প বিজয়ী হয়েছিলেন। এদিকে বাইডেন জয়ী হয়েছেন ২০ রাজ্যে। যার মধ্যে তার নিজ এলাকা ডেলওয়ারসহ ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্ক অন্যতম।

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে হলে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে।

৫৫ ইলেকটোরাল কলেজ ভোটের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় জিতেছেন বাইডেন। আর ২৯ ইলেকটোরাল ভোটের ফ্লোরিডায় জিতেছেন ট্রাম্প।

রাজধানী ওয়াশিংটন ডিসিতেও জয় পেয়েছেন বাইডেন। জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের ফল ঘোষণা এখনও বাকি। এদিকেই তাকিয়ে আছে বিশ্ব।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930