ব্রেকিং নিউজঃ

ট্রাম্পের ফ্লোরিডা জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয়ী হয়েছেন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি তিন শতাংশ পয়েন্টে জয়ী হন।

করোনাভাইরাস মহামারির মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে এখন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ডেমোক্র্যাটিক পার্টির প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বাইডেন পেয়েছেন ২০৯টি ইলেকটোরাল কলেজ ভোট। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১২টি ইলেকটোরাল কলেজ।

গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য টেক্সাস, আইওয়া, ওহাইয়োতে জয়ী হয়েছেন ট্রাম্প। অন্যদিকে নিউ ইয়র্ক, মিনেসোটা ও নিউ হ্যাম্পশায়ারে জয়ী হন বাইডেন।

গণনা চলার সময় ডেলাওয়্যার অঙ্গরাজ্যে সমর্থকদের সামনে অল্প সময়ের জন্য এসে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জো বাইডেন।

তিনি বলেন, ‘প্রত্যেকটি ভোট, প্রত্যেকটি ব্যালট গণনার আগ মুহূর্ত পর্যন্ত কিছুই শেষ হয়ে যায়নি।’

বাইডেন আরও বলেন, ‘নির্বাচনে কে জয়ী হয়েছেন, তা আমি বা ট্রাম্প ঘোষণা করব না। আমেরিকার মানুষই এই সিদ্ধান্ত নেবেন।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930