ব্রেকিং নিউজঃ

সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সূত্রাপুর থানা বিএনপির মিলাদ ও দোয়া

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে সূত্রাপুর থানা বিএনপি।

রবিবার বিকেলে লক্ষীবাজার মিয়া সাহেব ময়দান মসজিদে আয়োজন করা হয়।

এসময় মহান মুক্তিযুদ্ধের গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র কোরআন খতম ও দোয়া প্রার্থনা করা হয়।

এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ সভাপতি হামিদুর রহমান হামিদ, সহ-সভাপতি মকবুল ইসলাম টিপু, সূত্রাপুর থানা বিএনপির সভাপতি এম,এ সাহেদ মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক হাজী আকতার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নাসিমুল গনি খান, ওয়ারী থানা বিএনপির সভাপতি হাজী লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক কে, এস, হোসেন টমাস, থানা যুবদল সভাপতি মোঃ মাসুদ, ৪৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক এডভোকেট ফয়েজ।

এছাড়া সূত্রাপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেয়া আট দিনব্যাপী কর্মসূচি গত ৩০ অক্টোবর শুক্রবার থেকেই শুরু হয়েছে, যা চলবে ৬ নভেম্বর পর্যন্ত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930