ব্রেকিং নিউজঃ

মেঘনায় নৌ-পুলিশের উপর জেলেদের হামলা, আহত ২

বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছে নৌ পুলিশের সদস্যরা। এ ঘটনায় ২ পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে ১০ জেলেকে কারাদন্ড প্রদান করা হয়েছে বলে শুক্রবার বিকেলে (১৬ অক্টোবার) জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার মধ্যরাত ১টার দিকে হিজলার মেঘনা নদীর দেবুয়া- আন্তরভাম এলাকায় নৌ পুলিশের একটি টিম যায়। সেখানে একটি জেলে নৌকাকে চ্যালেঞ্জ করে ২ জেলেকে আটক করে পুলিশ বোটে তোলে। এর পরপরই জেলেদের একটি গ্রুপ অতর্কিত হামলা চালায়। এসময় নৌ পুলিশের সদস্য মনিরুল ইসলাম এবং আবু জাফরকে আহত করে নদীতে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত মনিরুলকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কনস্টেবল মনিরুল বলেন, রাত ১টার দিকে একটি জেলে নৌকা দেখে চ্যালেঞ্জ করে। ২জনকে স্পিড বোটে উঠায়। পরে ২০-৩০টা নৌকায় এসে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হামলা করলে তারা প্রাণ বাঁচাতে লাফিয়ে নদীতে পড়েন।

স্থানীয় একাধিক জেলে অভিযোগ করেছেন, নৌ পুলিশ জেলেদের কাছ থেকে মাসোহারা নিয়ে মাছ শিকার করার সুযোগ করে দেন। অথচ তাদেরই আটক করায় ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে নৌ-পুলিশের উপর।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম জানান, তিনি বিষয়টি সম্পর্কে শুনেছেন। খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন।

হিজলার নৌ পুলিশের ওসি বেল্লাল হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে শুক্রবার বিকেলে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়য়েছে- ইলিশ সংরক্ষণ অভিযানে ১৩টি মামলায় ১০ জন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনজন জেলের কাছ থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এক লাখ মিটার কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। জেলা প্রশাসনের মিডিয়া সেল সুত্রে এ তথ্য পাওয়া গেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930