ব্রেকিং নিউজঃ

বিমানবন্দরে মিলল ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী একটি পণ্য চালানের মধ্য থেকে ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মুল্য ১ কোটি ১৬ লাখ টাকা।

আজ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস,ঢাকার প্রিভেন্টিভ দল এবং সিভিল এভিয়েশনের যৌথ প্রচেষ্টায় এই বিপুল সংখ্যক ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ দলের উপ কমিশনার (ডিসি) মারুফ আহমেদ খান। তিনি জানান, গার্মেন্টস পণ্যের ভেতরে এসব ইয়াবা লুকিয়ে রাখা ছিল। সৌদি আরবগামী ৩৪৯ কার্টন রেডিমেট গার্মেন্টসের একটি রপ্তানী পণ্যচালানের মধ্যে তিনটি কার্টন থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

রপ্তানি বিল অনুযায়ী পণ্যচালানের রপ্তানীকারক হিসেবে উল্লেখ করা আছে মেসাস সিয়াম অ্যান্ড সোমি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। যাদের ঠিকানা দেওয়া আছে রাজধানীর খিলগাঁও এলাকার। অন্যদিকে এই পণ্যের আমদানিকারক আপারিজ ইন্টারন্যাশনাল নামে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি প্রতিষ্ঠান।

পণ্যচালানটি জব্দের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানো হলে তাদের প্রতিনিধি এসে ইয়াবার বিষয়টি নিশ্চিত করেন। পণ্যচালানটির বিষয়ে কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31