ব্রেকিং নিউজঃ

গাজীপুরে ফেনসিডিলসহ যুবলীগ নেতা গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে ৪৪নং ওয়ার্ড যুবলীগের নেতা নাজমুল হককে (৩৪) ফেনসিডিলসহ আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

আটক নাজমুল নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিষ্ণুপুর এলাকার সাইদুল হকের ছেলে।

তিনি দীর্ঘদিন যাবৎ গোপালপুর এলাকায় বসবাস করে আসছিল। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপার্থী ছিলেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, নাজমুল দীর্ঘদিন যাবৎ এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মরকুন এলাকা থেকে ফেনসিডিল বিক্রির সময় নাজমুলকে হাতেনাতে আটক করে।

তার কাছ থেকে পলিথিন ব্যাগে মোড়ানো ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930