ব্রেকিং নিউজঃ

এক মণ গাঁজাসহ আটক ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে সোমবার (১২ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান জানান, শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে কাভার্ডভ্যানে তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ ফরিদুল ইসলাম ও আলম হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় সেখান থেকে দুইটি মোবাইল ও দুইটি সিম কার্ড জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930