ব্রেকিং নিউজঃ

চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, ভাইবোন গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন গাইবান্ধা সদর উপজেলার মামুন (৩০) ও তাঁর বোন আঞ্জু বেগম। তাঁরা ওই এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।
আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আবদুর রাশিদ। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রোববার রাতে অভিযান চালিয়ে দুই ভাইবোনকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল জানান, চাকরি নেওয়ার জন্য ওই তরুণী তাঁর বোনের বাসায় আসেন। এরই সুবাদে বাসে পরিচয় হয় আঞ্জু বেগমের সঙ্গে। একপর্যায়ে ভুক্তভোগীকে চাকরি দেওয়ার কথা বলেন আঞ্জু। পরে এ বিষয়ে কথা বলতে গত ৮ অক্টোবর আঞ্জুর বাড়িতে যান তরুণী। এ সময় তাঁকে ধর্ষণ করেন আঞ্জুর ভাই মামুন। এ ঘটনা জানাজানি হলে তরুণীকে নানাভাবে হুমকি দেন অভিযুক্তরা। পরে পরিবারের সঙ্গে কথা বলে ১০ অক্টোবর আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন তরুণী।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আবদুর রাশিদ জানান, অভিযোগের ভিত্তিতে গত রোববার রাতে অভিযান চালিয়ে দুই ভাইবোনকে গ্রেপ্তার করা হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930