ব্রেকিং নিউজঃ

রিফাত হত্যা মামলার রায় ঘোষণা দুপুরে, নিরাপত্তা জোরদার

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণা হবে দুপুর ১২টার পর। আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আদালত সূত্র জানায়, নিয়মিত কিছু মামলার বিচারিক কার্যক্রম ১২টার মধ্যে শেষ করার পর এ মামলার রায় ঘোষণা করবে আদালত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ১১টা) জেলহাজতে থাকা ৮ আসামিকে আদালতে নিয়ে আসা হয়নি।

এর আগে রিফাত শরীফের স্ত্রী ও মামলার জামিনে থাকা ৭ নম্বর আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি সকাল সাড়ে ৮টার দিকে আইনজীবী ও বাবা কিশোরের সঙ্গে আদালতে প্রবেশ করেছেন।

এছাড়া মামলার বাদী রিফাতের বাবা দুলাল শরীফ সকাল সাড়ে ৯টার দিকে আদালতে প্রবশে করেছেন।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে আমার মেয়ে মিন্নি বেকসুর খালাস পাবেন বলে আশা করছি।’

এদিকে আলোচিত এ মামলার রায়কে ঘিরে আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। কিছুক্ষণের মধ্যেই আদালতে আনা হবে প্রাপ্তবয়স্ক বাকি ৮ আসামিকে। মামলার দণ্ডপ্রাপ্ত ৬ নম্বর আসামি মুছা বন্ড এখনো পলাতক। তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা হবে আজ।

প্রাপ্ত বয়স্ক আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯), ও কামরুল ইসলাম সাইমুন (২১)

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930