ব্রেকিং নিউজঃ

অবসরপ্রাপ্ত সচিব পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

অবসরপ্রাপ্ত সচিব এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে হানিফ মিয়া (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ। খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন অনলাইনে এ তথ্য জানিয়েছেন।
ওয়ালিদ হোসেন বলেন, ‘হানিফ মিয়া অবসরপ্রাপ্ত সচিব এবং বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ অভিযোগে এক ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে গত ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় একটি মামলা করেন। পরে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে হানিফ মিয়ার অবস্থান শনাক্ত করে। গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওয়ালিদ হোসেন বলেন, ‘গ্রেপ্তার হানিফ একজন পেশাদার প্রতারক। তিনি অত্যন্ত কৌশলে বাংলাদেশের স্বনামধন্য বড় বড় গ্রুপ অব কোম্পানির কর্মকর্তা না হয়েও কখনো চেয়ারম্যান, কখনো চেয়ারম্যানের মেয়ের জামাতা, কখনো ডিরেক্টর, কখনো এমডি, আবার কখনো বা অবসরপ্রাপ্ত সচিব পরিচয় দিয়ে বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন। এরপর প্রলোভন দেখানো সাধারণ মানুষের কাছ থেকে অত্যন্ত কৌশলে মোবাইল ব্যাংকিং ও নগদে লাখ লাখ টাকা হাতিয়ে নেন বলে তিনি স্বীকার করেছেন। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মুঠোফোন উদ্ধার করা  হয়।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930