ব্রেকিং নিউজঃ

তিন দিনের সরকারি ছুটিসহ সংখ্যালঘু আইন বাস্তবায়নের মানববন্ধন

শারদীয় দূর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটিসহ সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন ও নীলা হত্যার দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ হিন্দু পরিষদ জেলা শাখা। মানববন্ধনে বক্তারা শারদীয় দূর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি, দীর্ঘদিনের দাবি সংখ্যালঘু সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন ও সাভারে নীলা রায় হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবি করেন।

এছাড়া, ভূঞাপুরের শ্রাবণ হালদারের নিঃশর্ত মুক্তি ও বাড়িতে হামলা-লুটপাটে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930