ব্রেকিং নিউজঃ

স্কুলছাত্রী নীলা হত্যা: প্রধান আসামি মিজানের বাবা-মা গ্রেপ্তার

প্রেমে রাজি না হওয়ায় সাভারের আলচিত স্কুলছাত্রী নীলাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি মিজানের বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে মানিকগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে, এ ঘটনায় এখনও পলাতক রয়েছে মামলার প্রধান আসামি মিজান।

এর আগে, ২৩ সেপ্টেম্বর মানিকগঞ্জের আরিচাঘাট থেকে মিজানের সহযোগী সেলিম পালোয়ানকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাতে নীলা রায়কে তুলে নিয়ে নির্যাতন শেষে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে মিজান। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর নিহতের বাবা নারায়ণ রায় হত্যাকারী বখাটে মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930