করোনা মুক্ত হলেন সিসিক মেয়র আরিফুল
করোনামুক্ত হলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
কোভিট-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার ১২ দিন পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষায় তার নেগেটিভ আসে।
মেয়রের ঘনিষ্ঠজন জুরেজ আব্দুল্লাহ গুলজার এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে মেয়রের নমুনা প্রদান করা হয়। ওসমানী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর রাতে তার নেগেটিভ আসে বলে জানানো হয়।
গত ১০ সেপ্টেম্বর মেয়র আরিফুল হক চৌধুরীর করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।
