ব্রেকিং নিউজঃ

নালিতাবাড়ীতে মেয়র পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী রুবেলের শোডাউন

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা দেশরত্ন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মোঃ তাইবুর রহমান রুবেল শোডাউন করেছেন। আজ শনিবার(১৯ সেপ্টেম্বর) নালিতাবাড়ী পৌরশহরে তিনি শোডাউন করেন।

জানা গেছে,আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা দৌড় ঝাপ শুরু করে দিয়েছেন। নিজের জনপ্রিয়তা দেখাতে সকল প্রার্থীগণ প্রতিদিনিই গণসংযোগ করে যাচ্ছেন। আজ বিকালে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা দেশরত্ন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মোঃ তাইবুর রহমান রুবেল ১৫ শতাধিক লোকজন নিয়ে শোডাউন করেছেন।  এ সময় মেয়র প্রার্থী  রুবেল হাত নেড়ে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ ছাড়াও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, স্বাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক মো.মোকলেসুর রহমান,শহর আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান দিপু,বর্তমান মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রভাষক নজরুল ইসলাম ।

গত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নালিতাবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হয়েছিলেন আবু বক্কর সিদ্দিক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930