ব্রেকিং নিউজঃ

গাজীপুরে অপহরণের ৬ ঘণ্টা পর শিশু উদ্ধার, কিশোর আটক

গাজীপুর মহানগরের আউটপাড়া এলাকা থেকে অপহৃত হওয়ার ছয় ঘণ্টা পর নিশাত বাবু নামের তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। এ সময় অপহরণের অভিযোগে এক কিশোরকে (১৮) আটক করা হয়।
অপহৃত নিশাত বাবু দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার যৌতগ্রাম এলাকার মো. বকুল মিয়ার ছেলে। বকুল মিয়া গাজীপুরের আউটপাড়ায় ভাড়া বাসায় থাকেন। অন্যদিকে, আটক কিশোর শেরপুর সদর উপজেলার বাসিন্দা। বকুল মিয়া  ও আটক কিশোর একই বাসায় ভাড়ায় থাকত।
র‍্যাব জানায়, ওই কিশোর প্রাথমিকভাবে স্বীকার করেছে, বকুল মিয়া কয়েকদিন আগে তাকে চাকরিচ্যুত করায় শিশু সন্তান নিশাতকে অপহরণ করা হয়।
র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর মহানগরের আউচপাড়া এলাকার নিশাত বাবু নামের ওই শিশুকে বাসা থেকেই অপহরণ করা হয়। পরে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় বাসন থানায় একটি অপহরণের অভিযোগ করেন শিশুটির বাবা।
বিষয়টি র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পে জানানো হলে র‌্যাব অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারী কিশোরকে আটক করে। এ সময় আটক কিশোরের কাছ থেকে একটি ধারালো সুইচ গিয়ার ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930