ব্রেকিং নিউজঃ

ব্র্যান্ড হিসেবে নিজের নাম ব্যবহার করবেন মেসি

নয় বছরের আইনি লড়াইয়ের পর নিজের নাম ও লোগো ব্যবহারের নিবন্ধন পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। আইনি লড়াই শেষে এ রায় দিয়েছেন ইউরোপিয়ান আদালত। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ২০১১ সালে আর্জেন্টিনার ফুটবলার মেসি স্পোর্টসওয়্যার ব্র্যান্ডে নিজের নাম ও লোগো ব্যবহারের জন্য আবেদন করেছিলেন। কিন্তু, ‘মেসি’ নামে স্পেনের আরেকটি কোম্পানি সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিক্রি করে। তাতেই সমস্যা তৈরি হয়। যার কারণে নিজের নাম ও লোগো ব্যবহারের নিবন্ধন চেয়ে মামলা ঠুকে দেন আর্জেন্টাইন তারকা। অবশেষে এত বছর পর সে মামলার নিষ্পত্তি হয়েছে। ফলে মেসি নাম বদলে ফেলতে হচ্ছে অন্য কোম্পানিটির। ইউরোপীয় ন্যায়বিচার আদালত রায় দিয়েছেন, মেসি নাম বিশ্বব্যাপী এতটাই পরিচিত যে কোনোরকম বিভ্রান্তি সৃষ্টির কারণ হবে না। তাই  লিওনেল মেসিকে ‘মেসি’ নাম দিয়ে ট্রেডমার্ক ব্যবহার করার রায় দেওয়া হয়েছে। এবার ব্র্যান্ড হিসেবে নিজের নাম ব্যবহার করতে পারবেন আর্জেন্টাইন তারকা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930