ব্রেকিং নিউজঃ

হাটহাজারী মাদরাসা বন্ধে সরকারের ঘোষণা প্রত্যাখান করল শিক্ষার্থীরা

৫ দফা দাবিতে ছাত্রদের তুমুল আন্দোলনের মধ্যে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের অন্যতম ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।

তবে সরকারের মাদরাসা বন্ধের ঘোষণাকে প্রত্যাখান করেছে হাটহাজারীতে আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সন্ধ্যার পর মসজিদের মাইকে সরকারের এ আদেশ প্রত্যাখানের ঘোষণা দিয়ে তারা বলছে, আমাদের মাদরাসা সরকারি নয়।

তাই এই মাদরাসা বন্ধের সিদ্ধান্ত সরকার দিতে পারে না। আমরা এ আদেশ মানি না। প্রসঙ্গত, নানা অনিয়মের প্রতিবাদে ৫ দফা দাবিতে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীরা।

বুধবার রাতেই তাদের দুইটি দাবি মেনে নেওয়া হয়। বাকি দাবিগুলো আগামী শনিবার মাদরাসার শূরা সদ্যদের বৈঠকের মাধ্যমে মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

তবে আজ বৃহস্পতিবার মাদরাসা বন্ধ করে দেওয়ার হবে মর্মে খবরের পেক্ষিতে সকাল থেকে আবারো আন্দোলনে নামে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাদরাসার সহকারি মুহতামিম মাওলানা শেখ আহমদ শনিবারের শূরার বৈঠক আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।

এর মাঝেই সরকারের পক্ষ থেকে ওই মাদরাসা বন্ধের ঘোষণা আসল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930