ব্রেকিং নিউজঃ

ঘোড়াঘাট থানার ওসিকে প্রত‌্যাহার

দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত‌্যাহার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইনে আনা হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই হামলার ঘটনায় তার বড় ভাই শেখ ফরিদ উদ্দীনের দায়েরকৃত মামলাটি ইতিমধ্যেই ঘোড়াঘাট থানা থেকে স্থানান্তর করে দিনাজপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফরকে।

এছাড়া এ মামলায় রিমান্ডে নেয়া ৩ জন আসামির মধ্যে ২ জনকে (রঙমিস্ত্রি নবীরুল ইসলাম ও সান্টু কুমার দাস) ৭ দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর বুধবার দিনগত রাতে সরকারি বাসভবনে ঢুকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে ইউএনও ওয়াহিদা খানম ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতাল এবং তার বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930