ব্রেকিং নিউজঃ

মিরাজকে আইপিএলে দেখতে চান আকাশ চোপড়া

আইপিএলে চেন্নাই সুপার কিংস শিবিরে হরভজনের জায়গায় বাংলাদেশি তারকা মেহেদী হাসান মিরাজকে চাইছেন আকাশ চোপড়া। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগমুহূর্তে সরে দাঁড়িয়েছেন হরভজন সিং। ব্যক্তিগত কারণ দেখিয়ে চেন্নাই সুপার কিংস থেকে নাম সরিয়ে নিয়েছেন এই ভারতীয় স্পিনার। মূল টুর্নামেন্টের আগে হরভজনের বিকল্প খুঁজছে চেন্নাই। সে ক্ষেত্রে ধোনির দলে ছয় ক্রিকেটারকে দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। যেখানে আছে বাংলাদেশি অফস্পিনার মেহেদী হাসান মিরাজের নামও।
চেন্নাই শিবিরে স্পিনারের ছড়াছড়ি। ইমরান তাহির, পিযুষ চাওলা, কেদার যাদব, করণ শর্মা, রবীন্দ্র জাদেজা ও মিচেল স্যান্টনারের মতো তারকারা আছেন। তবে অফস্পিনার নেই। আকাশ মনে করেন, দলকে আরো শক্তিশালী করতে একজন অফস্পিনার নেওয়া উচিত ধোনিদের। সে ক্ষেত্রে মিরাজকেই বেশি যোগ্য বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ‘এই ক্রিকেটারটি (মিরাজ) আমার ব্যক্তিগত পছন্দের। সে দারুণ খেলোয়াড়। ব্যাটিং ভালো পারে, বোলিংয়েও দুর্দান্ত। অ্যাকশন ভালো, সঙ্গে ভালো জায়গায় বল ফেলতে পারে। আমার মতে, চেন্নাইয়ে হরভজনের বিকল্প জায়গাটা তাঁর মতো আর কেউ পূরণ করতে পারবে না।’
টুর্নামেন্ট শুরুর আগে পরপর ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। প্রথমে তাঁদের দল থেকে সরে দাঁড়ান সুরেশ রায়না। পরে চেন্নাই থেকে নাম সরিয়ে নেন হরভজন।

 

সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে চেন্নাই যখন ভারত ছাড়ে, তখন দলের সঙ্গে ছিলেন না হরভজন। আগস্টের শেষ সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু দলের সঙ্গে যোগ না দিয়ে আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন হরভজন।
এর মধ্যে গেল সপ্তাহে দুবাইয়ে চেন্নাইয়ের খেলোয়াড়দের করোনা পরীক্ষা হয়। দলটির ১৩ খেলোয়াড় ও স্টাফের করোনা পজিটিভ আসে। এ খবর চাউর হওয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান রায়না-হরভজন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930