ব্রেকিং নিউজঃ

ঝিনাইগাতীকে হারিয়ে চ্যাম্পিয়ন নালিতাবাড়ী একাদশ

শেরপুর জেলা ছাত্র সংসদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শেরপুর জেলার পাঁচ উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টেম্বর শহীদ দারোগ আলী পৌর পার্কের মাঠে দিনব্যাপী টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনালে ঝিনাইগাতী উপজেলাকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নালিতাবাড়ী উপজেলা একাদশ।

এ সময় নালিতাবাড়ী একাদশকে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন, শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া, শেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির উৎপল, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থীবৃন্দও দর্শকবৃন্দ।

একই দিনে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ নালিতাবাড়ী (ডুসান)এর ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিলো।ডুসানের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নালিতাবাড়ী উপজেলা একাদশের বিজয় উদযাপনের লক্ষ্যে ডুসানের অন্যতম পৃষ্ঠপোষক, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম সাহেবের উদ্যোগে বুধবার রাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফুর রহমান,উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম,নালিতাবাড়ী একাদশের অধিনায়ক লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রভাষক জনাব জাহিদুল ইসলাম,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক ও ডুসানের সাবেক সভাপতি রঞ্জন কুমার বিজয়, সাবেক সেক্রেটারি নুর মোহাম্মদ রিদয়,সাবেক সেক্রেটারি  কামরুজ্জামান, ডুসানের বর্তমান সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ রনি সহ নালিতাবাড়ী উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিজয় উদযাপন করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930