ব্রেকিং নিউজঃ

সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরায় দুটি অভিযোগপত্র

অস্ত্র ও ভারতীয় মুদ্রা রাখার অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে দুটি অভিযোগপত্র দাখিল করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
আজ বুধবার সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার রায়ের আদালতে দুটি অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোন্তাজউদ্দীন বলেন, ‘দেবহাটা থানায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র ও ভারতীয় মুদ্রা রাখার অভিযোগে দায়ের করা মামলায় দুটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।’ তিনি বলেন , ‘১৮৭৮ সালের আর্মস অ্যাক্টস (অস্ত্র আইন) এর ১৯-এ এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি (এ) ধারায় এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে।’
মামলার নথি থেকে জানা যায়, গত ১৫ জুলাই ভোরে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের লাবণ্যবতী নদীর কুমড়োর খালের বেইলি ব্রিজের নিচ থেকে সাহেদকে বোরকা পরিহিত অবস্থায় গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, তিনটি গুলি ও দুই হাজার ৩৩০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এরপর তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় দেবহাটা থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31