টিএসসি এলাকা থেকে শিশু ‘অপহরণ’, নারী রিমান্ডে
<span;>ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে জিনিয়া (৯) নামের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া নূর নাজমা আক্তার লোপা তালুকদার (৪২) নামের এক নারীকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
<span;>আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
<span;>আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।’
<span;>জিআরও আরো বলেন, ‘এ ছাড়া এ মামলায় ভিকটিম জিনিয়াকে তাঁর মায়ের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন আরেক বিচারক মোহাম্মদ ইলিয়াস মিয়া।’
<span;>এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর ডিবি রমনা জোনের এডিসি (অতিরিক্ত উপসহকারী কমিশনার) মিশু বিশ্বাসের নেতৃত্বে জিনিয়াকে নারায়ণগঞ্জের ফতুল্লার আমতলা থেকে উদ্ধার করা হয়। এ সময় লোপা তালুকদারকেও গ্রেপ্তার করা হয়।
<span;>পরে মিশু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘লোপা তালুকদার প্রকৃত সত্য স্বীকার করছে না। সে বলছে, জিনিয়া গরিব বলে তাকে নিয়ে গেছে। তবে লোপার নামে হত্যা মামলাও রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ছাড়া তিনি বিভিন্ন সময় ক্রাইম রিপোর্টার পরিচয় দিচ্ছেন। রাজনৈতিক নেত্রী পরিচয়ও দিচ্ছেন।’
