ব্রেকিং নিউজঃ

ঘরের সিঁধ কেটে শিশু ধর্ষণের ঘটনায় মামলা

কিশোরগঞ্জের করিমগঞ্জে সিঁধ কেটে ঘর থেকে তুলে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) রাতে শিশুটির বাবা বাদী হয়ে কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামের আলী হোসেনকে (৫৫) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করিমগঞ্জ থানায় এ মামলা করেন। তবে এখনও অভিযুক্ত আলী হোসেনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে সোমবার ভোরে জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামের ৫ বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার রাতে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল শিশুটি। এসময় ঘরের তিনদিকে সিঁধ কেটে ঘুমন্ত মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। সোমবার সকালে বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটি বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31