ব্রেকিং নিউজঃ

নালিতাবাড়ীতে পৌরসভার কর্মচারী গাঁজাসহ আটক

শেরপুরের নালিতাবাড়ীতে পৌরসভার পানি সরবরাহ শাখায় অস্থায়ী নিয়োগে অফিস সহায়ক হিসেবে কর্মরত শুভ সূত্রধর (২৭) কে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

আজ (৭ সেপ্টেম্বর) সোমবার নালিতাবাড়ী থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে এক অভিযানে রাত ১০ টার দিকে নালিতাবাড়ী-নকলা সড়কের কাপাসিয়া এলাকার তোফাজ্জলের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত শুভ সূত্রধর নালিতাবাড়ী শহরের কাচারীপাড়া মহল্লার গোবিন্দ সূত্রধরের ছেলে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, খুব দ্রুতই মাদকের সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে,মাদকের সাথে কোন আপোষ নয়, মাদক নির্মূলে আমরা বদ্ধ পরিকর।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31