ব্রেকিং নিউজঃ

ঘূর্ণিঝড়ের ক্ষতি মোকাবিলায় ব্যর্থ হলে কর্মকর্তাদের শাস্তি দেবেন কিম

উত্তর কোরিয়ায় টাইফুন আঘাতহানার পর দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সাউথ হ্যামগিয়ং পরিদর্শনে যান কিম জং উন।

ঘূর্ণিঝড় টাইফুনের কারণে কারো মৃত্যু হলে এবং টাইফুন পরবর্তী ক্ষতি মোকাবিলায় ব্যর্থ হলে সরকারি কর্মকর্তাদের কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, টাইফুন আঘাতহানার পর শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সাউথ হ্যামগিয়ং পরিদর্শনে যান কিম। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে সরকারের এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন তিনি।

এ ছাড়া স্থানীয় নেতাদেরকে সতর্ক করেন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতারা বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানলে সবাইকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়তে হবে। চলতি বর্ষা মৌসুমে রেকর্ড ভারি বৃষ্টিপাত, বন্যা ও জলোচ্ছ্বাসের কবলে পড়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে পূর্ব চীন সাগরের মধ্যদিয়ে গত সপ্তাহে কোরীয় উপকূলে আঘাত হানে চলতি বছরের ৯ম টাইফুন। এর প্রভাবে প্রচণ্ড ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিপাতে কোরিয়ার দুই অংশেই (উত্তর ও দক্ষিণ কোরিয়া) অনেক ক্ষয়ক্ষতি হয়।

কেসিএনএ জানায়, টাইফুনের কারণে দেশটির নর্থ ও সাউথ হ্যামগিয়ং প্রদেশের উপকূলীয় এলাকায় অন্তত এক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্প কয়েকটি বিল্ডিং ও কৃষিজমি বাদে বাকি সব তলিয়ে গেছে। তবে কতজন আহত, নিখোঁজ কিংবা মারা গেছে তা নির্দিষ্টভাবে খবরে উল্লেখ করা হয়নি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31