ব্রেকিং নিউজঃ

কিশোরগঞ্জে ট্রেনের ৭৯টি টিকিটসহ এক কালোবাজারিকে আটকের পর জেল-জরিমানা

কিশোরগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে সজীব কুমার দাস (৫৮) নামে এক কালোবাজারিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান, বিএন এর নেতৃত্বে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় টিকিট কালোবাজারি সজীব কুমার দাস এর কাছ থেকে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু চট্টগ্রাম বিজয় এক্সপ্রেস ট্রেনের, কিশোরগঞ্জ টু ঢাকা এগারোসিন্দুর এক্সপ্রেস এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের আগাম ৭৯টি টিকিট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টিকিট কালোবাজারি সজীব কুমার দাসকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ’ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী।

টিকিট কালোবাজারি সজীব কুমার দাস কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার মৃত নক্ষত্র দাসের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারি রোধ ও কালোবাজারিদের আইনের আওতায় আনার জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি কালোবাজারি চক্র কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ করে রাখে ও পরবর্তিতে সাধারণ জনগণের মাঝে বেশি দামে এসব টিকিট বিক্রয় করে থাকে।

এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য কালোবাজারি চক্রটির উপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে রেলের টিকিট কালোবাজারির সাথে জড়িত সজীব কুমার দাসকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকা, কিশোরগঞ্জ টু চট্টগ্রামগামী রেলের আগাম ৭৯টি টিকিট উদ্ধার করা হয়। এর মধ্যে বেশিরভাগ টিকিট ১৩ সেপ্টেম্বরের।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব কুমার দাস রেলের টিকিট কালোবাজারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বীর কাছেও সে স্বীকারোক্তি দেয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২শ’ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলেও জানান লে. কমান্ডার এম শোভন খান, বিএন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031