ব্রেকিং নিউজঃ

অস্ত্র ব্যবসায়ে নামার ইঙ্গিত ইরানের

জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেলেই অস্ত্র ব্যবসায়ে নামার ইঙ্গিত দিয়েছে ইরান।

তেহরান থেকে প্রকাশিত একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। আগামী অক্টোবর মাসে দেশটির ওপর থেকে এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা রয়েছে।

এরপর থেকেই বিভিন্ন দেশে অস্ত্র রফতানিতে জোর দেবে তেহরান।জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেলেই অস্ত্র ব্যবসায়ে নামার ইঙ্গিত দিয়েছে ইরান।

তেহরান থেকে প্রকাশিত একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

আগামী অক্টোবর মাসে দেশটির ওপর থেকে এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা রয়েছে। এরপর থেকেই বিভিন্ন দেশে অস্ত্র রফতানিতে জোর দেবে তেহরান।

জেনারেল হাতামি বলেন, বিশ্বের যেসব দেশ অস্ত্র তৈরির দিক দিয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ইরান তার অন্যতম।

তেহরান তার সামরিক চাহিদার শতকরা ৯০ ভাগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করে থাকে।

তিনি বলেন, ‘আমাদের যে পরিমাণ অস্ত্র আমদানি করতে হয় নিশ্চিতভাবে তার চেয়ে বেশি আমরা রফতানি করতে সক্ষম হবো।

অবশ্যই আমরা আমাদের বৈধ অধিকার ব্যবহার করবো। নিষেধাজ্ঞা উঠে গেলে মিত্রদের কাছে আমরা অস্ত্র রফতানি করবো।’

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সাক্ষরিত হয়েছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব পাসের মধ্য দিয়ে সেই সমঝোতা অনুমোদন করা হয়।

প্রস্তাবের একটি ধারায় বলা হয়েছে, ইরান যদি পরিপূর্ণভাবে সমঝোতা বাস্তবায়ন করে তাহলে পাঁচ বছর পর তেহরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে।

সেই হিসেবে অক্টোবর মাসে দেশটির ওপর থেকে এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা রয়েছে। সূত্র: পার্স টুডে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930