ব্রেকিং নিউজঃ

গভীর রাতে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করতে গিয়ে ধরা রুবেল

মোংলায় রাতের অন্ধকারে এক কিশোরীকে ধর্ষণ করতে গেলে রুবেল শেখ নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রুবেল ওই কিশোরীর ঘরে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকারে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে রুবেল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের হাতে তুলে দেয়া হয় রুবেলকে। রুবেল শেখ চিলা ইউনিয়নের ফেলির খণ্ড এলাকার তরিকুল শেখের ছেলে।

কিশোরীর বড় ভাই ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে ওই কিশোরীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল রুবেল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়ে ওই কিশোরী। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে রাতের অন্ধকারে কিশোরীর ঘরের দরজা দিয়ে প্রবেশ করে রুবেল শেখ। ঘুমন্ত কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে রুবেল। এ সময় ওই কিশোরী চিৎকার দিলে পাশের ঘর থেকে তার বড় ভাই ছুটে এসে রুবেলকে সেখানে দেখতে পান। মুহূর্তের মধ্যে আশপাশের লোকজন এসে রুবেলকে ঘরের মধ্যেই হাতেনাতে আটকে রেখে তার পরিবারের লোকজনকে খবর দেয়।
সকাল সাড়ে ৯টার দিকে রুবেল শেখের চাচা আলম শেখ, গোলাম শেখ ও কামরুল শেখ ঘটনাস্থলে এসে কিশোরীর পরিবারকে কিছু টাকা দিয়ে রুবেলকে ছড়িয়ে নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ কিশোরীর পরিবারের। স্থানীয় জনতার তোপের মুখে রুবেলকে ছড়িয়ে নিতে না পেরে ভুক্তভোগী পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায় রুবেলের তিন চাচা। পরে স্থানীয়রা দুপুরে বিষয়টি নিয়ে মোংলা থানার শরণাপন্ন হলে জনতার হাত থেকে উদ্ধারের পর রুবেলকে মোংলা থানার এসআই অমিত ও এএসআই আতিকুর রহমান রুবেলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

রুবেল শেখের এক স্বজন ইউপি সদস্য সোহরাফ শেখ জানান, বৈদ্যমারী বাজার সংলগ্ন একটি বাড়িতে রুবেলকে স্থানীয় কয়েকজন যুবক আটকে রেখে পুলিশের কাছে দিয়েছে। এ ব্যাপারে ওই কিশোরীর পরিবারের সঙ্গে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেয়েটি থানায় মামলা করতে আসে। পুলিশের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে রুবেল নামের এক যুবককে আটক করা হয়। এ ব্যাপারে ভুক্তভোগী কিশোরীকে অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। মূল বিষয়টি জানার জন্য কিশোরী ও রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা হওয়ার পরই রুবেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31