ব্রেকিং নিউজঃ

বাজিতপুরে ৭৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শফিক আটক

কিশোরগঞ্জের বাজিতপুরে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ৭৮০ পিস ইয়াবাসহ মো. শফিকুল ইসলাম (৩৬) নামে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার (৩১ আগস্ট) বিকালে বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী নৌকাঘাট এলাকায় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অপারেশনাল টিমটি এই অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের চ্যাংগাহাটি গ্রামের মো. জালাল মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী বিষয়টি কিশোরগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন।

এএসপি মোহাম্মদ আক্কাছ আলী কিশোরগঞ্জ নিউজকে জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে।

এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রটির উপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে সোমবার (৩১ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী নৌকাঘাট এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক ব্যবসায়ী  মো. শফিকুল ইসলামকে আটক করে তার কাছ থেকে ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ পাঁচ হাজার ২৩০ টাকা এবং দুইটি মোবাইল সেট উদ্ধার করে জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ সে এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

তার বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930