ব্রেকিং নিউজঃ

এক সাথে মেক্সিকোর প্রায় ৫৫০০ আদিবাসীর ইসলাম গ্রহণ !

ইসলামের অগ্রগতি মেক্সিকোতে। ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের ৫৫০০ জন আদিবাসী ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন।

মেক্সিকোর চিয়াপাস রাজ্যের নওমুসলিমদের সংখ্যা গত দশকে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, কারণ তারা শান্তি ও সহাবস্থানের বার্তাকে স্বাগত জানিয়েছে।

লেবানন, সিরিয়া এবং এমনকি স্পেন থেকে মুসলিম অভিবাসীদের আগমন, মেক্সিকোতে ইসলাম প্রচারে ব্যাপক অবদান রেখেছে।

মেক্সিকোর অন্যতম একটি মুসলিম কেন্দ্র হচ্ছে চিয়াপাস রাজের দক্ষিণাঞ্চলের ইসলামিক সেন্টার।তাজুতাজিল নাম প্রসিদ্ধ গোত্রের লোকেরা সেদেশের সান ক্রিস্টোবাল দে লাস কাসাস শহরে বসবাস করে।

এই গোত্রের অধিকাংশ নাগরিকই ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। তাজুতাজিল গোত্রের আদিবাসীদের সংখ্যা প্রায় তিন লাখ হবে।

এই গোত্রের লোকেরা মধ্যে আমেরিকান প্রাচীন মায়া সাম্রাজ্যের অনুসারী। এই গোত্রটি মধ্য আমেরিকান প্রাচীন মায়া সাম্রাজ্য থেকে সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, উত্তর আমেরিকার একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র।

এই দেশের উত্তর সীমান্তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র; দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর; দক্ষিণ-পূর্বে গুয়াতেমালা, বেলিজ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর অবস্থিত।

প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত মেক্সিকো আয়তনের বিচারে দুই আমেরিকার পঞ্চম বৃহত্তম রাষ্ট্র তথা বিশ্বের চতুর্দশ বৃহত্তম স্বাধীন রাষ্ট্র।

দেশের জনসংখ্যা প্রায় ১০৯ মিলিয়ন, জনসংখ্যার বিচারে মেক্সিকো বিশ্বের একাদশ জনবহুল রাষ্ট্র। মেক্সিকো যুক্তরাষ্ট্র একত্রিশটি রাজ্য ও রাজধানী শহর একটি যুক্তরাষ্ট্রীয় জেলা নিয়ে গঠিত।

একজন সঙ্গীত তারকা যেভাবে মুসলিম হলেন – মাইক জাহ্নকে ছিলেন জার্মানির একজন ‘হিপহপ’ তারকা। ভয়াবহ এক সড়ক দুর্ঘ’টনা তার জীবনের গ’তিপথ পা’ল্টে দেয়।

বিছানাব’ন্দি সময়ে তিনি স্রষ্টা ও নিজের জীবন নিয়ে ভাবার অবকাশ পান। গভীর চিন্তাভাবনার ভেতর একটি বি’স্ম’য়কর স্বপ্ন তাকে ইসলামের কাছাকাছি নিয়ে আসে এবং তিনি ইসলাম গ্রহণ করেন।

মাইক জাহ্নকে বলেন, ”একটি সাধারণ জার্মান পরিবারে আমার জন্ম। সাধারণ শিশুর মতোই আমি স্কুলে যাই, পড়ালেখা সম্পন্ন করি এবং একটি পেশা বেছে নিই।

সংগীতের সঙ্গে আমার আবে’গ জড়িয়ে ছিল শৈশব থেকে। অর্থ উপার্জন শুরু করার পর থেকেই আমি সংগীতের যন্ত্র ও উপকরণ সংগ্রহ করতে থাকি।

নিজেই গান লিখি এবং নিজেই কম্পোজ করি। ধী’রে ধী’রে সংগীতশিল্পের সঙ্গে জড়িয়ে পড়ি।

আমার মিউজিক পার্টনারের সঙ্গে একটি চু’ক্তি সম্পন্ন করার পর দ্বিতীয় চু’ক্তিতে আব’দ্ধ হই, যা ছিল জার্মান সমাজে বড় ধ’রনের একটি চুক্তি।

সবখানে আমাদের গান বাজছিল। আয় ভালো ছিল, জীবনও ভালো কাটছিল। এর মধ্যে এক সকালে ভ’য়াব’হ সড়ক দুর্ঘ’টনার শি’কার হলাম আমি।

পাল্টে গেল জীবনের সব : ”সড়ক দুর্ঘ’টনার পর কোনো কিছুই আর আগের মতো ছিল না। আমি বেশ চিন্তাশীল হয়ে উঠলাম।

জীবন নিয়ে চিন্তা করে আমি বি’স্মি’ত হলাম। জীবনের মূলকথা কী? জীবনের উদ্দেশ্য কী? আমি কোথায় ছিলাম এবং এই জীবন কেন? রাতে বারান্দায় পা ঝুলিয়ে আকাশের দিকে, চাঁদের দিকে তাকিয়ে ভাবতাম—এই বিশাল সৃষ্টিজগতের উদ্দেশ্য কী এবং এখানে আমার ভূমিকা কী হবে?” ভাবনায় স্রষ্টার অস্তিত্ব : ”আমি সব সময় স্রষ্টায় বিশ্বাসী ছিলাম। নাস্তিক ছিলাম না।

তবে আনুষ্ঠানিকভাবে কোনো ধর্মও পালন করতাম না। সড়ক দুর্ঘ’টনার পর ভাবনায় স্রষ্টার চিন্তা প্রবল হলো। তিনি আমার লেখার বিষয় হয়ে উঠলেন।

আমি তার স’ন্ধা’ন শুরু করি। চিন্তার সমন্বয় করতে গিয়ে নানা প্রশ্নের জন্ম হয়; আর সবচেয়ে বড় প্রশ্ন—জীবনের উদ্দেশ্য কী?” জেগে ওঠার স্বপ্ন : ”এক রাতে আমি বি’স্ম’য়কর এক স্বপ্ন দেখে অভিভূত হলাম।

যেন আমি ভিন্ন সময়ে ছিলাম—যখন কোনো গাড়ি বা উড়োজাহাজ ছিল না। আমি শহরের বাইরে এক মরুভূমিতে দাঁড়ানো ছিলাম।

উষ্ট্রারোহী একটি কাফেলা শহরের দিকে এগিয়ে যাচ্ছে। আমার পাশেই ছিলেন কালো চুল ও দাড়িওয়ালা একজন সুদর্শন মানুষ—তার হাতে ছিল একটি লাঠি। তিনি তা দিয়ে বালুর ওপর কিছু লিখলেন এবং আমার দিকে তাকালেন।

জানতে চাইলেন, তিনি যা লিখেছেন তা আমি বুঝেছি কি না। আমি বুঝতে পারলাম না এবং ঘুম ভেঙে গেল। স্বপ্নটি আমাকে ঝাঁ’কুনি দিল এবং আমি দুই ঘণ্টা পর্যন্ত কাঁদলাম।

”আমি আমার কয়েকজন বন্ধুকে স্বপ্নের কথা বললাম। তারা বলল, এটি ইসলামের দিকে ইঙ্গিত দেয়। নিজের জীবন ও স্রষ্টার সম্পর্কে আমি যে অনুসন্ধান করছি, তার উত্তর এই স্বপ্নে আছে।

তারা আমাকে স্বপ্ন অনুসরণের পরামর্শ দিল এবং আমি তা-ই করলাম। ইসলাম সম্পর্কে পড়তে শুরু করলাম। অতঃপর আখেন শহরে গেলাম এবং শাহাদাতবাক্য পাঠ করলাম।” উত্তম জীবনের সন্ধান : ”ইসলাম গ্রহণের পর একজন মুসলিমের জীবন কেমন হওয়া উচিত তা শিখতে শুরু করলাম।

পাঁচ ওয়াক্ত নামাজ শিখলাম, কোরআন তিলাওয়াত শিখলাম। জানতে পারলাম সৃষ্টিজগৎ ও আমার জীবনের উদ্দেশ্য। স্রষ্টার ইবাদতে আমি প্রশান্তি খুঁ’জে পেলাম।

আমি আগের চেয়ে ভালো মানুষে, সহনশীল মানুষে পরিণত হলাম।

আমি আমার পুরনো ‘প্রদর্শনী’র ব্যবসা ছেড়ে দিলাম।” সূত্র : অ্যাবাউট ইসলাম থেকে আতাউর রহমান খসরুর ভাষান্তর।

কালেরকণ্ঠ

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930