গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে চার যুবক গ্রেফতার
ফেনীর ছাগলনাইয়ায় এক গৃহবধূকে (৩০) গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ।
গ্রেফতার চার ব্যক্তি হলো- একই গ্রামের মো. কমিন উল্লাহ (২০), মো. ইমরান হোসেন (১৯), নিজাম উদ্দিন (১৯) ও মো. একরামে হোসেন পারভেজ (১৯)।
পুলিশ জানায়, শুক্রবার রাত নয়টার দিকে ওই গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে বাড়ির পাশের একটি বাগানে জোরপূর্বক গণধর্ষণ করে অভিযুক্তরা। ওই রাতেই এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজে বাদী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওসি মেজবাহ উদ্দিন বলেন, “এই ঘটনায় ভুক্তভোগী নারী তঘানায় মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”
