নালিতাবাড়ীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান ২০ হাজার টাকা জরিমানা
শেরপুরের নালিতাবাড়ীতে বাজার মনিটরিং সংরক্ষন ও জাতীয় ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে নালিতাবাড়ী বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) বিকেলে নালিতাবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, নালিতাবাড়ী বাজারে এক ব্যাকারী ব্যবসায়ীকে খাদ্যদ্রবে ক্ষতিকর রং মেশানোয় ১০ হাজার টাকা ও একটি ঔষধ ব্যবসায়ীকে মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আরিফুল ইসলামের নেতৃত্বে বাজার মনিটরিং করার সময় এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
