ব্রেকিং নিউজঃ

নালিতাবাড়ীতে শিক্ষককে রাজাকার বলে কটুক্তি করায় মানববন্ধন

শেরপুরের নালিতাবাড়ীতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসকে অবজ্ঞা করে সন্ন্যাসীভিটা উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দিককে শাহজাহান বাদশা নামক এক ব্যক্তি রাজাকার বলে কটুক্তি, লাঞ্ছিত ও অপমান করার প্রতিবাদে ছাত্র, শিক্ষক, অভিভাবক এর অংগ্রহনে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ আগস্ট) বুধবার সকাল ১১ টায় নালিতাবাড়ী উপজেলা পরিষদের সম্মুখে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সন্যাসীভিটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, অভিভাবক কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী শাহরিয়ার সৌরভ, শিক্ষক রবিউল ইসলাম, কাঁলা চান, সন্নাসীভিটা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিউর রহমান, নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য আঃ হান্নান, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, সভাপতি মোফাজ্জল হোসেনসহ অন্যান্যরা।

সন্নাসীভিটা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দিক লিখিত বক্তব্যে বলেন, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে সন্নাসীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুরোধে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া পরিচালনার জন্য যাই। দোয়ার মাঝখানে অত্র প্রাথমিক বিদ্যালয়ের সদস্য শাহজাহান বাদশা প্রবেশ করেন। দোয়া শেষ হতে না হতেই তিনি সকলের সামনে  রাজাকার বলে অপবাদ দেন এবং লাঞ্চিত করে অশালিন আচরন করেন। আমি পারিবারিক সূত্রে আওয়ামীলীগার। বিগত দিনে আমি বাঘবেড় ইউনিয়নে আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলাম। আমার জানা মতে আজ পর্যন্ত আওয়ামীলীগের কোন সভা সমাবেশে অনুপস্থিত থাকি নি। যুদ্ধের সময় আমি শিশু ছিলাম। ওই সময় আমি রাজাকার হলাম কিভাবে? অথচ শাহজাহানের পরিবারের সকল সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু সে আমাকে রাজাকার বলে অপবাদ দেয়। তার এইসব আশালিন আচরনে জাতীয় শোক দিবসের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য আমি তার শাস্তি দাবী করছি।

উপস্থিত বক্তব্যে শিক্ষক, শিক্ষার্থীরা বলেন, জাতীয় শোক দিবসকে অবজ্ঞা ও সন্যাসীভিটা উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দিককে রাজাকার বলে কটুক্তি লাঞ্চিত ও অপমান করায় শাহজাহানের শাস্তি দাবি করে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930