নালিতাবাড়ীতে আসার পথে ফুলপুরে মাইক্রোবাস পুকুরে পড়ে ৮ জন নিহত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আসার পথে ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ এক পরিবারের ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার তৎপরতা চলছে মঙ্গলবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১ শিশু ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুরের বাশাটি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিস।
এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয় জীবিত উদ্ধার করা হয় ২ ওই মাইক্রোবাস মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে বাকিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
