মতিয়া চৌধুরীর নির্দেশক্রমে চেল্লাখালি নদীর বাঁধ পরিদর্শন করলেন ফারুক আহমেদ বকুল
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকালে সাবেক সফল কৃষি মন্ত্রী নকলা- নালিতাবাড়ীর সাংসদ বেগম মতিয়া চৌধুরীর নির্দেশক্রমে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, নালিতাবাড়ী উপজেলার আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক, রাজনগর ইউনিয়ন সফল চেয়ারম্যান ফারুক আহামেদ বকুল চেল্লাখালি নদীর বাঁধ পরিদর্শন করেন এবং যেখানে যেখানে নদী ভাঙ্গার আসংখ্যা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেন এবং সেই সাথে এলাকাবাসীকে আশ্বস্ত করে আসেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল বলেন, চেল্লাখালি নদীটি প্রতিবছর বৃষ্টির মৌসুমে ভারত থেকে পানি এসে কোন না কোন জায়গায় বাঁধ ভেঙে ক্ষয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই সাবেক সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া আপার নির্দেশক্রমে এবং পরামর্শে যেখানে আসংখ্যা করা যাচ্ছে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে তাড়াতাড়ি। এবং দীর্ঘ মেয়াদী ব্যবস্থা নেওয়া হবে পরিকল্পনা অনুযায়ী।
